"বিজেপি বামেদের গায়ে হাত লাগিয়ে সময় নষ্ট করে না!" সিপিএমকে তীব্র কটাক্ষ করে এমনটাই মন্তব্য করলেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, সিপিএম এখন এসব 'ড্রামা' করে শুধুমাত্র খবরে আসার চেষ্টা করছে, তাদের গায়ে হাত দেওয়ার কোনও দরকার বিজেপির নেই।