মহেশতলায় কেলেঙ্কারি। বিজেপি কর্মীর মুখে গরম চা ঢেলে দেওয়ার অভিযোগ প্রাক্তন জেলা সভাপতির বিরুদ্ধে। নুঙ্গি স্টেশনের কাছে দলীয় বৈঠকে বচসা। এরপর বিজেপি কর্মী সঞ্জীব সেনকে মারধর করা হয়। এবং তাঁর মুখে গরম চা ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে প্রাক্তন বিজেপি জেলা সভাপতি অভিজিৎ সর্দারের বিরুদ্ধে। ইতিমধ্যেই মহেশতলা থানায় দুই পক্ষই অভিযোগ দায়ের করেছে।