অফিসে ঢুকে মাদারিহাটের বিডিও-কে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি সাংসদ মনোজ টিগ্গার বিরুদ্ধে। এবার ওই বিডিও-র বিরুদ্ধে সরব হলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। ওই বিডিও-কে থাপ্পড় মারা উচিত ছিল বলে তিনি মন্তব্য করেন।