আইনের কঠোর মারপ্যাঁচের চেয়ে অপরাধীদের দ্রুত নিকেশ হওয়া জরুরি বলে বারুইপুরের এনকাউন্টারকে খোলাখুলি সমর্থন জানিয়েছেন সজল ঘোষ। পুলিশের এই সিদ্ধান্তকে অত্যন্ত বলিষ্ঠ এবং সাহসী পদক্ষেপ বলে স্বাগত জানিয়েছেন এই বিজেপি নেতা।