রথযাত্রার পবিত্র দিনে কলকাতার ঐতিহ্যবাহী কলেজ স্কোয়ার সর্বজনীন দুর্গাপূজার খুঁটি পুজো সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে। এই বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, স্থানীয় বিধায়ক এবং প্রখ্যাত প্রতিমা শিল্পী সনাতন রুদ্রপাল।