এন্টালির তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা ও তাঁর বাবা স্বর্ণকমল সাহার বিরুদ্ধে দুর্নীতি, জমি দখল ও কাটমানি নেওয়ার অভিযোগে বিক্ষোভ দেখাল বিজেপি। প্রিয়াঙ্কা টিব্রোওয়ালের নেতৃত্বে আজ সকাল থেকেই বিধায়কের বাড়ির সামনে চলে এই প্রতিবাদ কর্মসূচি।