আজ, ২০ জুন রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করছে বিজেপি। এই বিশেষ দিনটি উদযাপনের অঙ্গ হিসেবে বাদুড়িয়া এলাকার বিজেপি কর্মীরা একত্রিত হয়ে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেন। এমনকি বিজেপির সমর্থকদের পক্ষ থেকে একটি বিশেষ হোমযজ্ঞের আয়োজন করা হয়েছে।