সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে বাংলার রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করেছে। একদিকে প্রচারে নেমে পড়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। অন্যদিকে বিরোধীরাও প্রচার চালাচ্ছে। আর নির্বাচনের আগে শনিবার ফের একবার বঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।