ব্রিগেডে বিলি মোদীর প্রিয় ঝালমুড়ি। শপথ গ্রহণে ঝালমুড়ি ছিল 'হট কেক'। ব্রিগেডে আসা বিজেপি কর্মী সমর্থকরা দলের জয় অন্যভাবে সেলিব্রেট করলেন, সেলিব্রেশনের জন্য তারা বেছে নিয়েছিলেন ঝালমুড়ি। নরেন্দ্র মোদী প্রচারে এসে সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে ঝালমুড়ি খেয়েছিলেন। গোটা বিশ্বে ছড়িয়ে গিয়েছে সেই ছবি।