ভোটের আগে এসআইআর (SIR)-এর চূড়ান্ত তালিকা বেরনো নিয়ে কম জল্পনা হয়নি। বৈধ ভোটারদের নাম বাদ গেলে ছেড়ে কথা বলা হবে না বলে আগেই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহের মধ্যে শনিবার অবশেষে প্রকাশিত হল এসআইআর-এর (SIR) চূড়ান্ত তালিকা। আপাতত অফলাইনে তালিকা প্রকাশিত হয়েছে।