আজ সকালে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার বিদ্যাধরী নদীতে আচমকাই একটি যাত্রীবাহী নৌকা উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। কচুখালির বাসিন্দা হরিপদ মাইতির ‘একাদশী’ নামের ওই নৌকাটিতে দুর্ঘটনার সময় কোনও পর্যটক না থাকায় বড়সড় বিপত্তির হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে।