ভোটের মাত্র তিন দিন আগে নন্দীগ্রামে এক তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। বিজেপির অভিযোগ তৃণমূল বোমা বাঁধছিল, অন্যদিকে তৃণমূলের দাবি বিজেপিই বোমা রেখে গিয়েছিল; বিস্ফোরণে জখম হয়েছেন নেতার মেয়ে।