কলকাতার লালবাজারের কাছে অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসে ইমেলের মাধ্যমে বোমা রাখার হুমকি পাওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নিরাপত্তার স্বার্থে পুরো অফিস খালি করে পুলিশ ও বম্ব স্কোয়াডের প্রতিনিধিরা বর্তমানে তল্লাশি অভিযান চালাচ্ছেন।