রাজ্যে পালাবদলের পর থেকেই ধূপগুড়িতে নদীর ওপর সেতু নির্মাণের কাজ থমকে গিয়েছে, যার জেরে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। অস্থায়ী বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন মানুষ, তবে বর্ষায় নদীর জল বাড়লে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।