বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শোনা গেল শিশির অধিকারীর গলায়। তিনি স্পষ্ট জানালেন, বুদ্ধদেববাবু সত্যিই বাংলার জন্য ভালো কিছু করতে চেয়েছিলেন এবং তাঁর চিন্তাধারা ছিল আদ্যোপান্ত শিল্পমুখী। বর্তমান রাজ্য সরকারের চিন্তাধারার সঙ্গেও তাঁর সেই ভিশনের বেশ মিল রয়েছে বলে মন্তব্য করেছেন এই প্রবীণ রাজনীতিক।