মুম্বই থেকে আহমেদাবাদ বুলেট ট্রেন চালু হওয়ার দ্বিতীয় বা তৃতীয় ধাপেই বুলেট ট্রেনে জুড়তে পারে বারাণসী এবং শিলিগুড়ি। প্রথমে প্রজেক্ট রিপোর্ট। সেই রিপোর্টে রেল বোর্ডের অনুমোদন মিললে চলতি বছরেই কাজ শুরুর সম্ভাবনা। বুলেট ট্রেন চালু হয়ে গেলে ৩ ঘণ্টার কম সময়ে শিলিগুড়ি থেকে বারাণসী। চিকেনস চেক সংলগ্ন এলাকায় নিরাপত্তা ঢেলে সাজাতে একাধিক প্রকল্প শুরু করছে কেন্দ্র।