নিজের লোকসভা কেন্দ্রে বারবার বিক্ষোভের মুখে পড়ায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে এক মাসের জন্য পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কৃষ্ণনগরে থাকাকালীন তাঁর সুরক্ষায় সর্বক্ষণ দুজন পুলিশকর্মী মোতায়েন রাখার নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।