কার্টুন পোস্টারকে কেন্দ্র করে তৈরি হওয়া আইনি জটিলতায় অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে ২৪ ডিসেম্বর পর্যন্ত অন্তর্বর্তী রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছে, আদালতের অনুমতি ছাড়া পুলিশ অভিনেত্রীর বিরুদ্ধে কোনও চরম শাস্তিমূলক পদক্ষেপ বা গ্রেপ্তার করতে পারবে না।