কলেজ অধ্যাপকদের পোলিং অফিসার হিসেবে নিয়োগের সিদ্ধান্তে নির্বাচন কমিশনের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। কেন অধ্যাপকদের বুথে ডিউটি করতে পাঠানো হবে, তা নিয়ে কমিশনকে কড়া প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন বিচারপতি।