ক্যামাক স্ট্রিটে বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে পুলিশ ও পুরকর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগে ডেরেক ও’ব্রায়েনকে তলব করে নোটিস দিল শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। এই একই ঘটনায় দায়ের হওয়া মামলায় এর আগেই নোটিস পাঠানো হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।