নেতারা দল ছাড়লেও সাধারণ কর্মীরা মমতার সঙ্গেই রয়েছেন বলে জানালেন দূর-দূরান্ত থেকে আসা তৃণমূল সমর্থকেরা। রাস্তায় একাধিক বাধা ও হামলার অভিযোগ সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে তাঁরা একুশের মঞ্চে হাজির হয়েছেন।