ক্যানিংয়ে মাতলা নদীর চর ও প্রকৃতি ধ্বংস করে শওকত মোল্লার ছেলের তৈরি করা বেআইনি ক্যাফে ভাঙার নির্দেশ দিল প্রশাসন। সাত দিনের মধ্যে এই নির্মাণ সরিয়ে না নিলে সরকারের তরফ থেকে বুলডোজার চালানো হবে বলে নোটিশ দিয়েছেন মহকুমা শাসক।