মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের সারা জীবনের অভিভাবক ও আদর্শ হিসেবেই মেনে এসেছেন বলে জানালেন ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী হাকিম। দলের অন্দরের সমস্ত জল্পনা ও বিতর্কের মাঝে তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, ব্যক্তিগতভাবে তিনি দিদির ওপরে অন্য কাউকে নিয়ে ভাবতেও পারেন না।