পুর নিয়োগ দুর্নীতির তদন্তে নতুন করে গতি এনে একাধিক পুরসভার পুরনো ফাইল খতিয়ে দেখছে সিবিআই। গ্রুপ-সি ও গ্রুপ-ডি নিয়োগে অনিয়মের অভিযোগে দমদম, পানিহাটি, বরানগর-সহ একাধিক পুরসভার অফিসারদের নিজাম প্যালেসে তলব করা হয়েছে।