গরুপাচার মামলায় বিদেশে পলাতক যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রকে গ্রেফতার করতে এবার তৎপর হল সিবিআই। তাঁকে দেশে ফেরাতে ইতিমধ্যে বিশেষ আদালতে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।