আজ, ১ আগস্ট থেকে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে শুরু হল জনগণনা। ২০২৭ সালের জাতীয় জনগণনার প্রথম ধাপ শুরু আজ থেকে। এবারের আদমশুমারি হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে। ১ থেকে ১৫ আগস্ট অবধি স্ব-গণনার জন্য বরাদ্দ এবং ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর গণনাকারীরা প্রত্যেকের বাড়ি যাবেন ও জনগণকে তালিকাভুক্ত করবেন।