তুফানগঞ্জের বারোকোদালি এলাকায় বুথের কাছে অবৈধভাবে জমায়েত করার অভিযোগে তৃণমূল কর্মীদের লাঠি উঁচিয়ে তাড়া করল কেন্দ্রীয় বাহিনী। ভোটারদের প্রভাবিত করার চেষ্টার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন জওয়ানেরা।