মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে খারাপ ব্যবহার করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এমনটাই দাবি করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তার সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম ও রাজীব কুমার। সোমবার কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাত করে বেরিয়ে এসে বিস্ফোরক অভিযোগ করেন চন্দ্রিমা ভট্টাচার্য।