ভোট পরবর্তী হিংসা মামলার শুনানিতে যোগ দিতে কলকাতা হাইকোর্টে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। আদালত চত্বরে তাঁকে লক্ষ্য করে বিজেপি পন্থী আইনজীবীদের ‘চোর’ ও ‘জয় শ্রীরাম’ স্লোগানকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।