মহিষাদল রাজবাড়ির দুর্গাপুজোর ইতিহাস বহু পুরনো। ১৭৭৮ সালে রাজগড়ে এই পুজোর সূচনা করেন আনন্দলাল উপাধ্যায়ের সহধর্মিণী জানকী দেবী। পরবর্তী সময়ে রাজা জগন্নাথ গর্গ ও রানি ইন্দ্রানী দেবী নির্মাণ করেন পাকা দুর্গামন্দির। মন্দিরের সামনে তৈরি হয় নাটমন্দির ও চণ্ডীমণ্ডপ। দেখুন এই বিশেষ পুজো মণ্ডপ।