সাইক্লোনের প্রভাবে ইতিমধ্যেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। যা শুক্রবার অবধি ১৭ ডিগ্রি সেলসিয়াস ছিল। এই তাপমাত্রা আগামী ২দিনও বাড়তে থাকবে। নতুন সাইক্লোন দিতওয়াহর প্রভাব। তার জেরে ১৮ ডিগ্রিও পেরিয়ে যেতে পারে কলকাতার তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১৫ ডিগ্রির বেশি হতে পারে। তবে মঙ্গলবার থেকে আবার পরিবর্তন হবে। সেদিন থেকে তাপমাত্রা নামতে শুরু করবে। শীতল হাওয়ার পথে আর কোনও বাধা থাকবে না। ফলে তাপমাত্রা একটু একটু করে নামতে শুরু করবে এবং আগামী শুক্রবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি নেমে যাওয়ার প্রবল সম্ভবনা রয়েছে। রাজ্যে আপাতত বৃষ্টির সম্ভবনা নেই। উত্তরবঙ্গের তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন জানা যাচ্ছে না।