মিড-ডে মিলের মেনুতে কি এবার যোগ হতে চলেছে চিকেন বিরিয়ানি? তামিলনাড়ুতে স্কুল শিক্ষার্থীদের জন্য Mid-Day Meal Scheme-এ চিকেন বিরিয়ানি অন্তর্ভুক্তির একটি প্রস্তাবকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সরকারি স্কুলগুলিতে সপ্তাহে অন্তত একদিন পড়ুয়াদের চিকেন বিরিয়ানি খাওয়ানোর কথা ভাবা হচ্ছে। ইতিমধ্যেই একটি প্রস্তাব পেশ করা হয়েছে, রাজ্য সরকারের এই পরিকল্পনা এখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়।