চিংড়িঘাটা মেট্রোর অন্তিম পর্যায়ের গার্ডার বসানোর কাজের জন্য আজ শুক্রবার রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল। ট্রাফিক পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী তেসরা জুলাই থেকে ৬ই জুলাই পর্যন্ত দ্বিতীয় দফাতেও একইভাবে এই উড়ালপুল বন্ধ রেখে কাজ চালানো হবে।