নতুন মুখ্যমন্ত্রীর কাছে বিচার চাইতে এসেছেন চুঁচুড়া থেকে গীতা সাউ। তাঁর অভিযোগ, ২০২১-এ তৃণমূল কাউন্সিলর তাঁকে হেনস্থা করেন, তাঁর বাড়ি-ঘর ভাঙচুর করেন। বারবার তৎকালীন স্থানীয় তৃণমূল বিধায়ক এবং পুলিশের দ্বারস্থ হয়েও কোনও সুরাহা হয়নি। তাই জাতীয় পতাকা নিয়ে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দরবারে।