এসআইআর আতঙ্কে মৃত-অসুস্থদের জন্য ক্ষতিপূরণেরও ঘোষণা করতে দেখা যায় মমতাকে। মমতার কথায়, "৩৯ জন মারা গিয়েছে। ১৩ জন হাসপাতালে সঙ্কটজনতক অবস্থায় রয়েছে, তার মধ্যে বিএলও রয়েছে। যাঁরা মারা গিয়েছে তাঁদের পরিবারকে ২ লক্ষ টাকা করে দিয়ে দাও। আর যাঁরা সঙ্কটজনক তাঁদের ১ লক্ষ টাকা করে দিয়ে দাও। ওদের পরিবার যেন ভাবে সরকার তাঁদের দুর্দিনে পাশে আছে।”