বারুইপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে খুন হওয়া নাবালক কিশোরের পরিবারের পাশে দাঁড়িয়ে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নিহতের পরিবারের একজনকে সেভিক ভলেন্টিয়ারের চাকরি দেওয়ার জন্য police প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।