বিজেপি নেতা দিলীপ ঘোষের দাবি, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন আর পুলিশের ওপর ভরসা করতে পারছেন না।" রাজ্যের পুলিশ মহলে ক্রমাগত রদবদলের সিদ্ধান্তকে কটাক্ষ করে তিনি বলেন, "পুলিশও বুঝে গিয়েছে রাজ্যে পরিবর্তন আসন্ন। তাই তারা এখন ‘সেফ সাইড’ নিচ্ছেন।" দিলীপ ঘোষের মতে, পুলিশ আর ‘চোরদের’ সহযোগিতা করতে রাজি নয়।