পশ্চিমবঙ্গের রাজনৈতিক পট পরিবর্তনের পর এই প্রথম এই নজিরবিহীন ঘটনার সাক্ষী হতে চলেছে কলকাতার দুর্গাপুজো। রাজ্যের প্রাক্তন তৃণমূল মন্ত্রী তথা বর্তমান তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের পুজো হিসেবে পরিচিত হিন্দুস্তান ক্লাব দুর্গাপুজোর উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।