টলিউড সুপারস্টার জিতের বাড়িতে এবার বিশেষ অতিথি! খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাজির হলেন জিতের বাসভবনে। সেখানে একসঙ্গে বসে খোশমেজাজে গল্প করার পাশাপাশি, নায়কের বাড়িতে জমিয়ে পায়েস খেতেও দেখা গেল তাঁকে। টলিউড অভিনেতা ও মুখ্যমন্ত্রীর একসঙ্গে সময় কাটানোর এই বিশেষ মুহূর্তের ভিডিয়ো ইতিমধ্যেই বেশ চর্চায় উঠে এসেছে।