২০১৪ সালে নরেন্দ্র মোদীর সংসদ ভবনে প্রবেশের স্মৃতি উসকে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ মুখ্যমন্ত্রী হিসেবে বিধানসভায় প্রথমবার পা রাখার আগে বিধানসভার প্রবেশপথে হাঁটু গেড়ে প্রণাম করতে দেখা গেল তাঁকে।