সাধারণ মানুষের অভাব-অভিযোগ সরাসরি শোনার জন্য আজ থেকেই শুরু হয়ে গেল 'জনতার দরবার' কর্মসূচীর প্রাথমিক ও রেজিস্ট্রেশন পর্ব। সল্টলেকের বিজেপি কার্যালয়ে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে উপস্থিত থেকে এই প্রক্রিয়ার সূচনা করেন এবং আগামী ১ জুন থেকে এর মূল পর্ব শুরু হবে বলে জানানো হয়েছে।