মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক দুটি বাড়ি পরেই ‘কালীঘাট সেবক সঙ্ঘে’র এই কালীপুজো চলছে। মমতার বাড়ির সামনে দিয়েই প্রবেশ করেন মুখ্যমন্ত্রী। তাঁকে পায়ে হাত দিয়ে প্রণাম করে স্বাগত জানান বাবুন। পাশে থাকার বার্তাও দেন তিনি। গাড়ির দরজা খুলে মুখ্যমন্ত্রী নামতেই তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেন বাবুন। তাঁকে মালা পরিয়ে স্বাগত জানান। ছিলেন বাবুনের পরিবারের বাকি সদস্যরাও।