নবগঠিত মন্ত্রিসভাকে নিয়ে আজ ক্যাবিনেট বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যেখানে মূল আলোচনার বিষয় সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA)। ভোটের আগের প্রতিশ্রুতি মেনে রাজ্যে দীর্ঘদিন ধরে আটকে থাকা সপ্তম পে কমিশন চালু করার বিষয়টিকেও এই বৈঠকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।