সীমান্ত সুরক্ষার কাজ আরও দ্রুত করতে আজ বিএসএফের উত্তর ও দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কাঁটাতারের বেড়া ও আউটপোস্ট তৈরির জন্য আটকে থাকা ৫৬৯ কিলোমিটার জমির জট ৪৫ দিনের মধ্যে মেটানোর লক্ষ্যে এই বৈঠক ডাকা হয়েছে।