মহা নবমীর সন্ধ্যায় ঐতিহ্যবাহী ভবানীপুরের মল্লিক বাড়ির পুজোয় উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিক এবং তাঁর পরিবার মুখ্যমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। ১০২ বছরের প্রাচীন এই পারিবারিক পুজোমণ্ডপে মায়ের আশীর্বাদ নেওয়ার পাশাপাশি উপস্থিত সকলের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায় তাঁকে।