মুখ্যমন্ত্রী হিসেবে ডায়মন্ড হারবারে পুলিশ কর্তাদের সঙ্গে প্রথম বৈঠকে শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দিয়েছেন যে তৃণমূল আমলের মতো পুলিশ মার খাওয়ার ঘটনা আর কখনও মেনে নেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষা, সিসিটিভি আধুনিকীকরণ এবং মহিলা সুরক্ষায় প্রতিটি থানায় বিশেষ হেল্পডেস্ক চালুর কড়া নির্দেশ দিয়েছেন তিনি।