কয়লা পাচার মামলায় দীর্ঘকাল পলাতক লালা-ঘনিষ্ঠ ব্যবসায়ী নীরজ সিং-এর বিরুদ্ধে হুলিয়া জারি করল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। আগামী ২৫শে মে-র মধ্যে হাজিরা না দিলে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হতে পারে।