কালীপুজোর আগেই ফের একবার সাধারণ মানুষের দুশ্চিন্তা বাড়াল গ্যাসের দাম বৃদ্ধি! ঘরোয়া সিলিন্ডারের দাম না বাড়লেও, বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১০ টাকা বেড়ে বর্তমানে ২৮২০ টাকায় দাঁড়িয়েছে। এর জেরে কালীপুজো ও দীপাবলির আবহে রেস্তোরাঁ ও হোটেল মালিকরা প্রবল আর্থিক চাপের মুখে পড়েছেন বলে জানা যাচ্ছে।