পণ্যবাহী পরিবহনের উপর বিপুল কর ও কমার্শিয়াল গাড়ির উপর নিষেধাজ্ঞার প্রতিবাদে আগামীকাল থেকে দিল্লি-এনসিআর এলাকায় টানা তিন দিনের ধর্মঘটের ডাক দিয়েছে সাতটি পরিবহন সংগঠন। সরকার এই বিষয়ে দ্রুত কোনো পদক্ষেপ না করলে পরবর্তী সময়ে এই আন্দোলন দেশজুড়ে বৃহত্তর ধর্মঘটের রূপ নিতে পারে।