প্রথম দফার নির্বাচনে ১৮২টি বুথে ৯৯ শতাংশ ভোট পড়ার তথ্য সামনে আসতেই নড়েচড়ে বসেছে কমিশন। মকপোলের ভুল নাকি ভোটারদের অভূতপূর্ব উৎসাহ— এই অস্বাভাবিক হারের কারণ খতিয়ে দেখা হচ্ছে।